• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের সাইকেলের র‌্যালি



সুন্দরগঞ্জ প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (০৬ ফেব্রুয়ারি) শুক্রবার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ হতে সকাল ৭ টার দিকে সাইকেল র‌্যালিটি আনুষ্ঠানিক ভাবে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাওলানা ভাসানী সেতু এলাকায় গিয়ে শেষ হয়। এতে অন্তত এক হাজার শিবিরের সাথী সাইকেল নিয়ে অংশ গ্রহণ করেন।
র‌্যালিতে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সোহান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবিরের বায়তুল মাল সম্পাদক মো. মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. শাওন ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‌্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শিক্ষা ও নৈতিকতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরতেই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি দারুন ভাবে আলোচিত হয়েছে এলাকায়।