- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রাস্তাই যাদের ঠিকানা...
পৌর শহরের গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে গোরস্থান সংলগ্ন ফুটপাতে খোলা আকাশে, মুক্ত বাতাসে নীড় হারা এক ছিন্নমূল মানুষের প্রশান্তির ঘুম। ফুটপাতে ব্যানার ও মাথার নিচে পোটলাকে বালিশ বানিয়ে চিন্তাহীনভাবে শুয়ে আছেন তিনি। পায়ের কাছে পড়ে আছে জুতা, পাশেই তার পথ চলার সম্বল একটি বাঁশের লাঠি। এ দৃশ্য দেখে পথচারীরা একটু হলেও থমকে দাঁড়াচ্ছেন। আর এই ছিন্নমূল মানুষের প্রশান্তির ঘুমের দৃশ্যটার ক্যামেরাবন্দি করেছেন সাংবাদিক উত্তম সরকার।