- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ►
পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিন আক্তার লিমাকে বেধরক মারপিট করেছে স্বামী সবুজ মিয়া। স্থানীয় প্রতিবেশিরা গুত্বর আহত অবস্থায় লিমাকে উদ্ধার করে হাতপাতালে ভর্তি করায়। এ বিষয়ে লিমার পিতা মমিনুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুপুরে শারমিন আক্তার লিমাকে আবারও ৩ লাখ টাকা যৌতুক দাবি করে সবুজ মিয়া বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। ঘটনার শোরগোল শব্দে বাড়ীর আশেপাশের লোকজন লিমাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। এ ঘটনায় লিমার পিতা মমিনুল ইসলাম ৩ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করে।