• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

নির্যাতনের স্বীকার গৃহবধূর শিশু সন্তান উদ্ধার মায়ের নিকট হস্তান্তর করেছে পুলিশ



সালাহউদ্দিন কাশেম ►

পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে নির্যাতনের স্বীকার গৃহবধূ লিমার শিশু সন্তানটিকে আসামীদের নিকট থেকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ। এর আগে গত ৬ ফেব্রুয়ারি স্বামী সবুজ মিয়া ও তার মা, বাবা যৌতুকের দাবিতে লিমাকে মারপিট করে তার শিশু সন্তানকে জোরপূর্বক আটকে রেখে লিমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরে লিমা তার বাবার বাড়িতে আসলে লিমার দাদি স্থানীয় লোকদের সহযোগিতায় চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। এ বিষয়ে লিমার বাবা মমিনুল ইসলাম বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারি তিনজনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন। পলাশবাড়ী থানার এস আই এরশাদ ঘটনার বিষয় তদন্ত করে গত ১০ ফেব্রুয়ারি লিমার শিশু সন্তানটিকে আসামীদের নিকট থেকে উদ্ধার করে লিমা ও তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করেন। এজাহারের বিষয়ে অফিসার ইনচার্জ সারোয়ার আলমের সাথে কথা বললে তিনি বলেন, আসন্ন নির্বাচনের পর এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র সবুজ মিয়ার সাথে একই উপজেলার খামার নড়াইল গ্রামের মমিনুল ইসলাম ওরফে লিটনের মেয়ে লিমা আক্তারের সাথে প্রায় দুই বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর ঘরসংসার করা কালে সবুজের ঔরশে লিমার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাম ছামিয়া আক্তার বয়স ৮ মাস।