• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় ৫ আসনেই ‘হ্যাঁ’ ভোটের জয়



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে গণভোট কাস্ট হয়েছে ১২ লাখ ৭ হাজার ৩৬৯। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮ লাখ ৭৯ হাজার ৩২৭টি এবং ‘না’ ভোট ৩ লাখ ২৮ হাজার ৪২টি।

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জে ১২৪ ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৯৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৯ হাজার ৬০৩টি। গাইবান্ধা-২ সদর আসনে ১১৯ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৩০৫ এবং ‘না’ ভোট পড়েছে ৫৯ হাজার ৪৪৯টি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১৪৭ ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫৪ এবং ‘না’ ভোট পড়েছে ৮১ হাজার ৩০৯টি। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের ১৪৩ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৪ হাজার ১১৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২৯৮টি। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ১৪৭ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১ হাজার ১৫৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৭ হজার ৩৮৩টি।