- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ভোট জালিয়াতি ও ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে গাইবান্ধা-০২ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক ►
জেলা রিটার্নিং অফিসারের প্রত্যক্ষ মদদে সংঘটিত ভোট জালিয়াতি ও নির্বাচনী ফলাফল পরিবর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা-০২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু। আজ (১৪ ফেব্রুয়ারি) শনিবার দুপুর ২টায় গাইবান্ধা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এবং ব্যানারে উল্লেখিত তথ্যানুযায়ী, এই নির্বাচনে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়। আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের ফলাফল পরিবর্তন এবং ভোট জালিয়াতির ঘটনাটি জেলা রিটার্নিং অফিসারের প্রত্যক্ষ সহযোগিতায় ঘটেছে। বিএনপি নেতা আনিসুজ্জামান খান বাবু এর তীব্র প্রতিবাদ জানান।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা সদর-০২ আসনের প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।