• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোপনে ইউএনওর ভিডিও ধারণ: প্রধান শিক্ষিকা আটক



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষিকাকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিডিও ধারণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক উম্মে মাহাবুবা সোমা উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ‘ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় জিডি করাসহ তার মোবাইল ফোনটি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’