• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ছয় বছর অপেক্ষায় ছিলাম



মাধুকর ডেস্ক

এবার মনটা খারাপ। আমরা তো খেলছি না। তার ওপর আমি কোনো অনুষ্ঠান উপস্থাপনাও করছি না। যদি অনুষ্ঠানে থাকতাম তাহলে প্রতিটা ম্যাচ ‘পাই টু পাই’ হিসাব রাখতাম ‘যদি আবার’ প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো।

আসলে ‘ক্লোজ-আপ কাছে আসার গল্প’ সিরিজের নাটকের অপেক্ষায় থাকেন দর্শক। মাঝখানে দুই বছর ফুল লেন্থ নাটক আসেনি, ছিল স্বল্পদৈর্ঘ্য। দর্শক সব সময় জানতে চেয়েছে আবার কবে ফুল লেন্থ আসবে। শেষ পর্যন্ত এবার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, একটা নাটকই নির্মিত হবে আর সেটা হবে ফুল লেন্থ।
‘যদি আবার’ প্রকাশের পর দারুণ সব মন্তব্য পাচ্ছি দর্শকের। মোবাইলেও অনেকে খুদে বার্তা দিচ্ছেন। এই অনুভূতি অন্যরকম। আপনি ফোন পাওয়ার আগে থেকেই [গতকাল সন্ধ্যা] ফেসবুকের জন্য একটা স্ট্যাটাস লিখছিলাম, কথা বলা শেষেই পোস্ট করব।

২০২০ সালে ‘ক্লোজ-আপ কাছে আসার অসমাপ্ত গল্প’ সিরিজের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলাম। এখনো সেটি জনপ্রিয়। তখনই কথা হয়েছিল, আমি তাদের একটা ফুল লেন্থ নাটক করব। মাঝখানে কয়েকবার কথাবার্তা এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।

এবার শঙ্খ দাশগুপ্ত আমাকে নক দিলেন। তাঁর সঙ্গে তো আগে থেকেই পরিচয়। আড্ডা হয় প্রায়ই। তবে কাজ নিয়ে কখনো কথা হয়নি। এবারই প্রথম তিনি ডাকলেন, গল্প শুনলাম। মনে হলো, এটার জন্যই ছয় বছর অপেক্ষা করেছিলাম। আমরা রাঙামাটিতে তিন দিন শুটিং করলাম। শুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ। বলতে পারেন পরিচালকের আগ্রহেই আমি কাজটিতে যুক্ত হয়েছি।

ক্রিকেট শোয়ের নিয়মিত মুখ আপনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে, নিশ্চয়ই প্রতিটি ম্যাচের খবর রাখছেন? এবার আসলে মনটা খারাপ। আমরা তো খেলছি না। তার ওপর আমি কোনো অনুষ্ঠান উপস্থাপনাও করছি না। যদি অনুষ্ঠানে থাকতাম তাহলে প্রতিটা ম্যাচ ‘পাই টু পাই’ হিসাব রাখতাম। তার পরও যেটুকু চোখের সামনে পড়ছে দেখে রাখছি।

অ্যাভয়েড রাফার জন্য পাঁচটি গান লিখেছিলেন। একটি মাত্র প্রকাশিত হয়েছে। বাকিগুলোর খবর কী? আমরা মনে করেছিলাম প্রথম গানটিরই ভিডিও নির্মাণ করব। বাকি চারটি অডিও আকারে প্রকাশ করব। তবে প্রথমটি এত পছন্দ করেছে সবাই এখন বাকিগুলোরও ভিডিও করতে চাচ্ছি। একটু সময় লাগবে, তবে সবগুলোই শ্রোতারা শুনতে পাবেন।

টিভি উপস্থাপনায় কম দেখা যাচ্ছে ইদানীং...চাকরি করছি। ফলে আগের মতো ফ্রি সময় পাচ্ছি না। তা ছাড়া করপোরেট শো উপস্থাপনা করছি নিয়মিত। নির্বাচনের কারণে যদিও সপ্তাহ দুয়েক বন্ধ আছে। এ ছাড়া মাঝেমধ্যে মেরিল ক্যাফে উপস্থাপনা করি। আর একুশে টিভির রূপলাবণ্য অনুষ্ঠানটা করছি নিয়মিত।

ঈদে কিছু করছেন? এখন পর্যন্ত একটা রান্নার অনুষ্ঠান করেছি, সেখানে সপরিবারে হাজির হয়েছি। কিছু নাটকের প্রস্তাব আছে। তবে জানেন তো, বেছে বেছে কাজ করা আমার অভ্যাস। কাউকে এখনো হ্যাঁ বলিনি। চলচ্চিত্রের প্রস্তাবও কিন্তু আছে। সেটাও চূড়ান্ত করিনি। অপেক্ষায় আছি বলতে পারেন।
নতুন টিভিসি? হ্যাঁ। আমি তো ‘মায়া’র শুভেচ্ছাদূত। ওদের একটা পণ্যের মডেল হয়েছি। নির্মাণ করেছেন সাবরিনা আইরিন। কিছু দিনের মধ্যেই প্রচারে আসবে।