• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

লোকগান নিয়ে আরমীনের নতুন স্যাম্পল প্যাক



অনলাইন ডেস্ক ►

আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’-এ নতুন স্যাম্পল প্যাক প্রকাশ করেছেন আরমীন মূসা। নাম ‘বাংলা বাউল লোক ভোকাল’। ঐতিহ্যবাহী লোকসংগীতের আবেগ ও গভীরতা মাথায় রেখে স্যাম্পলটি তৈরি করা হয়েছে। প্রজেক্টটিতে আরমীনের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন ভারতীয় সুরকার ধ্রুব গোয়েল।

আরমীন জানান, এই প্যাকের মধ্যে রয়েছে লোকগানের স্যাম্পল, যা ইলেকট্রনিক সংগীত, চলচ্চিত্রের আবহ সংগীত ও বিভিন্ন ঘরানার সংগীত তৈরিতে ব্যবহার করা যাবে। এতে ব্যবহার করা হয়েছে বাউলশিল্পী বেবি আক্তার ও লোকমান সিদ্দিকীর কণ্ঠ। এর আগে ‘সমকালীন বাংলা কোরাস’ নামে আরেকটি স্যাম্পল প্যাক প্রযোজনা করেছিলেন আরমীন।