- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জে সেপটি ট্যাংকি থেকে স্কুল ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিট্যাংকি থেকে নুরমা খাতুন (১৫) নামের দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া নিজ বাড়ীর সেফটি ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের কন্যা এবং তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, সকালে নুরমাকে বাড়ীতে রেখে বাবা-মা দু’জনই পাশ^র্বর্তী ধানের জমিতে কাজ করতে যায়। দুপুর ১টার দিকে বাড়ীতে ফিরে তাকে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে তারা। একপর্যায়ে বাড়ীর বিভিন্ন স্থানে এবং সেফটি ট্যাংকির পাশে রক্ত দেখে স্থানীয়দের সহায়তায় বাড়ীর টয়লেটের সেপাটি ট্যাংকে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য মর্গে প্রস্তুতি নেয়া হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।