- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
জামাই স্টোরে নিষিদ্ধ ৭১ বস্তা সাল্টু জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক ►
খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ ৭১ বস্তুা অ্যামোনিয়াম বাই কার্বনেট সাল্টু জব্দ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জেলা শহরের ডিবি রোডের জামাই স্টোরের গোডাউন ঘরে অভিযান চালিয়ে এসব রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাই স্টোর নামের ওই মুদি দোকানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউন থেকে ২৫ কেজি ওজনের ৭১ বস্তা খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ সাল্টু জব্দ করা হয়। এসব নিষিদ্ধ রাসায়নিক সাল্টু সিঙ্গারা, কেক, বিস্কুট, সামুচাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার হয়ে আসছিল। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।