- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সাত বছর পর একই নির্মাতার নাটকে পুনর্মিলন হলো রিচি-দীপার
অনলাইন ডেস্ক ►
রিচি সোলায়মান ও দীপা খন্দকার-ঢাকার শোবিজের জনপ্রিয় দুই মুখ। অভিনয় গুণে দুজনেই খ্যাত। একসঙ্গে বেশ কিছু নাটক করেছেন তাঁরা। মাঝের সাত বছরে অবশ্য একসঙ্গে দেখা মেলেনি তাঁদের।
সর্বশেষ ২০১৮ সালের বিজয় দিবসে চয়নিকা চৌধুরীর ‘চোখের জলেতে অভিনয় করেছিলেন। সাত বছর পর একই নির্মাতার নাটকে পুনর্মিলন হলো রিচি-দীপার। এবারের নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’। ইফফাত আরেফিন মাহমুদ রচিত এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে রবিবার। পরিচালক জানান, দুজনের সঙ্গে তাঁর বোঝাপড়াও দীর্ঘদিনের। নাটকটিতে আরো আছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।