• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:৩১

রাণীনগরে শিক্ষার গুণগত মানউন্নয়নে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময়



নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর রাণীনগর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সাথে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেন উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুল রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধান এবং শিক্ষকগণ।