• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পার্বতীপুরে জামাইয়ের রহস্যজনক মৃত্যু



পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►

পার্বতীপুরে শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে জামাই মোজাম্মেল হোসেন (৩২) দিবাগত রাতে যে কোন সময় তার মৃত্যুর ঘটনাটি ঘটে। সে শ্বশুড় বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সকালে হাবড়া বাজার সংলগ্ন বড় ব্রিজ, তিলাই নদীর পাড়ে আমগাছের ডালে কাপড়ের একটি বেল্ড গলায় পেচানো অবস্থায় একটি ঝুলন্ত লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে বিকালে থানায় নিয়ে এসে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তোজাম্মেলের গ্রামের বাড়ি বিরামপুর উপজেলার টাটকপুরের মজিবর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানান, বড় চন্ডিপুর হাজীপাড়া গ্রামের মো. মোকছেদুলের জামাই। শ্বশুড়বাড়ির লোকজন সবাই ঘটনার পরপরই পলাতক রয়েছে এবং মৃত্যুটি রহস্যজনক। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, নিহতের স্বজনরা থানায় এসেছে মামলার প্রস্তুতি চলছে।