- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আজ ১৫ মার্চ রবিবার কনজুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের স্কুল লেনে সুরবাণী সংসদ কার্যালয়ে গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা কে এম রেজাউল হকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুলতান উদ্দিন আহমেদ, সাংবাদিক আব্দুল মান্নান চৌধুরী, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, ডিবিসি চ্যানেলের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, নাট্যব্যক্তিত্ব বিপুল কুমার দাস, মো. তাবারক হোসেন, সংকর কর, সংগীত শিল্পী জেসমিন বেগম মুক্তি, আজাদ, চান মিয়া প্রমুখ। আলোচনায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভেজালের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানানো হয় এবং পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে ভোক্তাদের স্বার্থ বিরোধি যে কোনো অনিয়মের বিরুদ্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথাও উল্লেখ করা হয়। আলোচনা শেষে সকলে স্কুলে লেনে একটি র্যালি বের করেন।