- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৩-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৫৫
নওগাঁয় গাছের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় চালক ও হেলপার নিহত
নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে উপজেলার খানপুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টরচালক রাব্বি (২৫) ও ত্রিমোহণী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। তিনি ওই ট্রাক্টরের হেলপার ছিলেন। আহত আরেক হেলপারের নাম আতিকুল (১৭)। তিনি চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাণীনগর হতে ইটবোঝাই ট্রাক্টরে ইট নিয়ে তারা আবাদপুকুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে খানপুকুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরে থাকা ড্রাইভার রাব্বি ও দুইজন হেলপার গুরুতর আঘাতপ্রাপ্ত হলে রাণীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেে• প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হসপিটালে রেফার্ড করেন এবং কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।