- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৩-২০২৬, সময়ঃ সকাল ১০:০৯
যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর প্রথমে গাইবান্ধার বিজয় স্তম্ভ প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম। গাইবান্ধা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরপরেই গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা: ময়নুল হাসান সাদিক, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহর সর্বস্তরের জনগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।