• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা প্রদান



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। আজ শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার-এর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

স্থানীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে Multi-Purpose Cash Grant (MPCG) তুলে দেওয়ার মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্ত সরকারি সহায়তা পাওয়ার বাইরে নির্বাচিত ৩০০ পরিবারের জন্য জরুরি আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। 
Start Fund Bangladesh এর সহায়তায় Rapid Response for Storm-Affected Communities প্রকল্পের আওতায় এসকেএস ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। যার মাধ্যমে নির্বাচিত ৩০০ পরিবারকে অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় পরামর্শ সহায়তা একইসঙ্গে দুর্যোগজনিত মানসিক চাপ মোকাবিলা ও সার্বিক সুস্থতা নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্য সহায়তাও প্রদান করবে। 

অনুষ্ঠানে নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস এ্যান্ড নেটওয়াকিং সমন্বয়কারী আশরাফুল আলম, প্রকল্প সমন্বয়কারী হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।