• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৩-২০২৬, সময়ঃ বিকাল ০৪:০৮

গাইবান্ধায় আল-ফয়ীম কমপ্লেক্স কর্তৃক বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক ►

আল-ফয়ীম কমপ্লেক্স একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ২০টি গ্রামীণ মক্তব পরিচালনা, ৮টি হাফেজিয়া ও কওমী মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ের শিক্ষার্থীদের ওষুধপত্র, খাদ্য সামগ্রী সহায়তা, বৃক্ষ রোপণ, শীতবস্ত্র বিতরণ ও বেকার মহিলাদের সেলাই মেশিন প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণসিংহায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম। 

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনিরুল ইসলাম, অ্যাড. শাহীন প্রধান, অ্যাড. কামরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ, শিক্ষক মমিনুল ইসলাম, নজরুল ইসলাম, কাচারী বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নুরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রুম্মান ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসকেএস ইন বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর। 

অ্যাড. শাহীন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি মো. আব্দুল করিম আল-ফয়ীম কমপ্লেক্সের অগ্রযাত্রাকে অভিনন্দন জানান। তিনি অবহেলিত গ্রামীণ মক্তবের শিক্ষার্থীদের সহযোগীতার জন্য আল-ফয়ীম কমপ্লেক্স যে কার্যক্রম পরিচালনা করছেন তা প্রশংসার দাবিদার। সেইসাথে গ্রামীণ বেকার মহিলাদের কমপ্লেক্সের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচী মহিলাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আল-ফয়ীম কমপ্লেক্সের কার্যক্রমকে বেগবান করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। 

উপস্থিত বক্তারা আল-ফয়ীম কমপ্লেক্সের উত্তরোত্তর সফলতা কামনা করেন। আল-ফয়ীম কমপ্লেক্সের সভাপতি অধ্যাপক এটিএম মিজানুর রহমান বলেন, সংগঠনটি দীর্ঘ সময় ধরে সকলের সহযোগীয় সফলভাবে নানা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। সমাজের সকল বিত্তবান, সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ যেভাবে আমাকে সহযোগিতা করছে, এই সহযোগীতা অব্যাহত থাকলে সংগঠনটি সামাজিক সংগঠন হিসেবে অনেক দুর এগিয়ে যাবে। যা গাইবান্ধাবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে।