• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের



অনলাইন ডেস্ক ►

ইরান দাবি করেছে যে, তারা শুক্রবার একদিনে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে একটি এ-১০ মডেলের বিমান পারস্য উপসাগরে এবং অন্যটি এফ-১৫ই মডেলের বিমান ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে জানানো হয়েছে, বিমান বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এ ঘটনার কারণে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা থেমে থাকবে না। সিবিএস নিউজের তথ্যমতে, বিধ্বস্ত হওয়া বিমানের পাইলটদের উদ্ধারে চালানো অভিযানেও হামলা চালানো হয়েছে। ইরান দাবি করেছে, তাদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে তারা আকাশসীমায় শত্রুপক্ষের ওপর এই আঘাত হেনেছে।