- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-৪-২০২৬, সময়ঃ সকাল ০৮:১৯
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস: অনলাইন ও অফলাইন নিয়ে সিদ্ধান্ত আজ
অনলাইন ডেস্ক ►
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়ে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা আসার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনায় সপ্তাহে তিন দিন সশরীর এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, জ্বালানি সাশ্রয়ে বিদ্যালয়গুলোর জন্য বিনা শুল্কে নতুন ইলেকট্রিক বাস আমদানির সুযোগ প্রদানের সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।