- মাধুকর প্রতিনিধি
- ১১ ঘন্টা আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা
অনলাইন ডেস্ক ►
হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নিলে কেবল হরমুজ নয়, বাব আল মান্দেব নৌপথও বন্ধ করে দেওয়া হবে। এমনকি ইরানি পার্লামেন্টে বিদেশি জাহাজ চলাচলে নতুন ফি ও বিধিনিষেধ আরোপের একটি বিলও তোলা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।