- মাধুকর প্রতিনিধি
- ২ ঘন্টা আগে
সাদুল্লাপুরে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইউপি সদস্য ছাইদার রহমান গ্রেফতার
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছাইদার রহমানকে (৫৭) গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। সোমবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তার নিজ শয়ন ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং অভিযুক্ত ছাইদার রহমানকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে এবং তাকে হস্তান্তর করা হয়েছে সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ইউপি সদস্য ছাইদার রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।