- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-৪-২০২৬, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৩
গোবিন্দগঞ্জে র্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার -২
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাব-১৩ এর অভিযান চালিয়ের ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার র্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন দিনাজপুর-ঢাকা মহাসড়কে ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার আরুয়া সোনাগাঁও এলাকার মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাসিমপুর এলাকার সাহাদত হোসেন (৩৬)। র্যাব জানায়, তল্লাশির সময় আসামিদের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান,গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।