- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-৪-২০২৬, সময়ঃ সকাল ০৮:৫১
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু
অনলাইন ডেস্ক ►
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
বগুড়া-৬ : ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। এখানে বিএনপি, জামায়াত ও বিডিপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মিলিয়ে প্রায় ৪ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
শেরপুর-৩ : ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটারের এই আসনে বিএনপি, জামায়াত ও বাসদ (মার্কসবাদী) প্রার্থীরা লড়ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যুর কারণে এখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।