• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৪-২০২৬, সময়ঃ সকাল ০৮:৫২

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ



অনলাইন ডেস্ক ►

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই হত্যাকাণ্ডের শিকার হন আবু সাঈদ। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ মোট ৩০ জন আসামি রয়েছেন, যার মধ্যে ২৪ জনই পলাতক। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং তারা ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী।