- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৫৮
শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ তার পরিবার
রংপুর প্রতিনিধি ►
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় প্রকাশের পর তার পরিবার অসন্তোষ প্রকাশ করেছেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, ‘আবু সাঈদ হত্যার ঘটনায় যারা আদেশ দিয়েছে সেই বড় বড় পুলিশের কর্মকর্তারাই তো বাঁচি গেলো’।
এসময় আবু সাঈদ হত্যার সাথে যারা দায়ী তাদের সবার বিচার দাবী করেন তিনি। মা মনোয়ারা বেগম বলেন, ছেলে হত্যার সাথে যারা জড়িত তাদের রায় হয়েছে। কিন্তু এই রায় কার্যকর হলে আমার আত্মা শান্তি পাবে। বৃহস্পতিবার আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এদিকে, শহিদ আবু সাঈদের বড়ভাই আবু রায়হান বলেন, আমার ভাইকে হত্যার সাথে যারা যারা জড়িত সকলের ফাঁসি কার্যকর চাই। তাহলে ভাই হত্যার বিচার হবে। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, এই রায়ে যে সকল ব্যক্তিকে বিভিন্ন ধারায় কাউকে মৃত্যুদণ্ড আবার কাউকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ বিষয়ে আবু সাঈদের সহপাঠিরা সন্তোষ্ট প্রকাশ করলেও অনেকেই লঘুদণ্ড প্রাপ্ত হয়েছেন, তাদের রায় বিবেচনা করার বিষয়টি নিয়ে তারা মতামত দিয়েছেন।
ভিসি বলেন, ঘটনার সময় আমি রংপুরে কিংবা দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। যার কারণে শহিদ আবু সাঈদের সহপাঠিরা, ঘটনার সাক্ষিরা কিংবা যারা ট্রাইব্যুনালে সাক্ষি দিয়েছে তাদের সন্তোষ্টি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সন্তোষ্টি, আবার শহিদ আবু সাঈদের পরিবারের সন্তোষ্টি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সন্তোষ্টি।