• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৪-২০২৬, সময়ঃ সকাল ০৮:১৭

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু



অনলাইন ডেস্ক ►

আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি খাতে স্বচ্ছতা আনতে এবং প্রান্তিক চাষিদের সরাসরি সরকারি সুবিধা দিতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ভর্তুকি ও কৃষি উপকরণের সুবিধা সহজে ভোগ করতে পারবেন।