- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-৪-২০২৬, সময়ঃ দুপুর ০২:৩১
জ্বালানি তেল বিতরণে ফুয়েল পাস অ্যাপ: যেভাবে নিবন্ধন করবেন
অনলাইন ডেস্ক ►
জ্বালানি খাতে স্বচ্ছতা ফেরাতে এবং ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চালু করেছে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’। বর্তমানে তেজগাঁওয়ের ট্রাস্ট এবং আসাদগেটের সোনার বাংলা-এই দুটি ফিলিং স্টেশনে পাইলট প্রজেক্ট হিসেবে এটি চলছে।
নিবন্ধন প্রক্রিয়া: ১। গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস অ্যাপটি ডাউনলোড করুন। ২। আপনার মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। ৩। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে পাসওয়ার্ড সেট করে নিবন্ধন শেষ করুন।
স্মার্টফোন না থাকলে ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড ডাউনলোড ও প্রিন্ট করে একই সুবিধা পাওয়া যাবে। কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে এখন থেকে জ্বালানি বরাদ্দ নিশ্চিত করা হবে। সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এই সেবা চালু হবে।