- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-৪-২০২৬, সময়ঃ দুপুর ০২:৩২
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি
অনলাইন ডেস্ক ►
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার সকালে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কার্যক্রমের উদ্বোধন করেন। দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে বিএনপি ও তাদের জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাবেন। ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জামানত ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তফসিল অনুযায়ী ১২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।