• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৪-২০২৬, সময়ঃ দুপুর ০২:২০

পাখি দেয়ার কথা বলে পার্বতীপুরে মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধে হত্যা



পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার ► 

পার্বতীপুরে ৬ বছরের এক মাদ্রাসার শিশু ছাত্র মোস্তাসির রহমান মাহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে দর্গাপাড়া ফাজিল মাদ্রাসার ইবতেদায়ীর ছাত্র। তার রোল নং- ২। সে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্যদর্গাপাড়া গ্রামের মোমিনর রশিদের পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্যদর্গাপাড়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে বাঁশঝাড় থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত মোস্তফা রহমান মোহন (১৯) কে গ্রামবাসী আটক করে পুলিশে সোর্পদ করে। শিশুটির বাবা মোমিনুর রশিদ বলেন, শিশুটির মৃত্যুর ১৫ দিন আগে বড়ই (কুল) দিলে ১টি পাখি দেব এ কথায় গুরুত্ব দিয়ে শিশুটি প্রতিবেশী ঘাতক মোস্তফা রহমান মোহন বড়ই দেয়। পরে শিশুটিকে পাখি আজ দেব কাল দিব বলে দিন ক্ষেপন করে। 

গত বৃহস্পতিবার শিশুটিকে একটি ডিম দিয়ে বলে পরে তোমাকে আর একটি মুরগি দেব। এতে অস্বীকৃতি জানায় শিশুটি। সেই দিনই শিশুটিকে বাঁশ ঝোড়ঝাড়ে নিয়ে হত্যা করে এবং গলা টিপে শ্বাসরোধ করে হত্যাসহ শিশুটির শরীরে কাঁদা মাঠি দিয়ে মুখ মন্ডল ঢেকে দেয়। ঘাতক বৃহস্পতিবার রাত ১টায় পুলিশে স্বীকারোক্তি দিয়েছে হত্যার বিষয়ে। পিতা ও স্বজনরা মাহিরকে বিভিন্ন স্থানে খোজাখুজিতে অংশ নিয়েছিল অভিযুক্ত মোস্তফা রহমান মোহনও। তার দুই ছেলে বড় ছেলে আবু বক্কর সিদ্দিক (১০) ওই মাদ্রাসা ৪ শ্রণির ছাত্রী। 

গতকাল শুক্রবার (১০) সকালে পার্বতীপুর মডেল থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এবং সন্ধ্যায় শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, অভিযুক্ত মোস্তফা রহমান মোহনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রয়েছে।