• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক হজ কার্যক্রমের উদ্বোধন



অনলাইন ডেস্ক

চলতি ২০২৬ মৌসুমের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে তিনি আশকোনা হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করেন। ধর্মমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। ২১ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।