• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গানের ভুবনে সুমাইরা সঙ্গী



অনলাইন ডেস্ক ►

কুষ্টিয়ার তরুণ কণ্ঠশিল্পী সুমাইরা সঙ্গী গানের জাদুতে মুগ্ধ করছেন শ্রোতাদের। সাত বছর বয়স থেকে গানের সাথে পথচলা সুমাইরার। ২০১৪ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’ রিয়ালিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে তিনি পরিচিতি পান। বাবার কাছে গানে হাতেখড়ি হলেও পরবর্তীতে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং শফি মন্ডলের কাছ থেকে তালিম নিয়েছেন। 

সম্প্রতি রোজার ঈদে জাহিদ বাশার পংকজের কথা ও সুরে তার ‘তোমার কথা পড়লে মনে’ গানটি শ্রোতাপ্রিয় হয়েছে। আগামী কোরবানির ঈদে আকাশ মাহমুদের সুরে তার নতুন গান আসছে। ফোক ও আধুনিক গানের মিশেলে এগিয়ে যেতে চান এই শিল্পী। মঞ্চে সরাসরি গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সুমাইরা এবং আমৃত্যু সংগীতের সাথেই থাকতে চান তিনি।