• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফরাসি লিগ ওয়ান: পিএসজিকে হারাল লিওঁ



অনলাইন ডেস্ক ►

ফরাসি লিগ ওয়ানে বড় ধরনের অঘটন ঘটিয়েছে অলিম্পিক লিওঁ। তরুণ তারকা এনদ্রিকের দুর্দান্ত পারফরম্যান্সে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের ৬ মিনিটেই এনদ্রিক গোল করে দলকে এগিয়ে দেন। ১৮ মিনিটে মোরেইরা ব্যবধান দ্বিগুণ করেন।

 পিএসজি প্রথমার্ধে পেনাল্টি মিসের পাশাপাশি দ্বিতীয়ার্ধেও গোল পেতে লড়াই করেছে। ম্যাচের শেষ সময়ে খভিচা কাভারাৎস্কেলিয়া একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি প্যারিসের ক্লাবটি। এই জয়ের ফলে লিওঁ চ্যাম্পিয়নস লিগে খেলার দৌড়ে টিকে রইল, আর পিএসজির সাথে লেন্সের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র একে।