• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় ৪২৫ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা



নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় অবৈধভাবে পরিবহনের সময় ৪২৫ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সদর উপজেলার কাঠপট্টি এলাকা থেকে ফুলছড়ির গজারিয়া এলাকায় অটোভ্যানে করে ডিজেল নেওয়ার পথে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে অটোভ্যানসহ মানিক রায় চৌধুরী ও তার ছেলেকে আটক করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু জানান,  বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এসব ডিজেল পরিবহন করা হচ্ছিল। পরে জব্দ করা তেল উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানিক রায় চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেল চরাঞ্চল ও প্রান্তিক কৃষকদের মাঝে বিক্রয় করা হবে এবং  অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।