- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
কিংসের ঘাড়ের ওপর আবাহনী, জমে উঠেছে ফুটবল লিগ
অনলাইন ডেস্ক ►
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) শিরোপার লড়াই এখন জমে উঠেছে। শক্তিশালী ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় বসুন্ধরা কিংসের সমান্তরালে উঠে এসেছে আবাহনী। ম্যাচের মাত্র ৩৩ সেকেন্ডে প্রতিপক্ষের আত্মঘাতী গোলটিই আবাহনীকে জয়ের স্বাদ দেয়।
পয়েন্ট তালিকায় বসুন্ধরা কিংস ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আবাহনী, তবে তারা খেলেছে ১৪ ম্যাচ। আজ ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস, যেখানে জয় পেলে তারা পয়েন্টের ব্যবধান ফের বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। অন্য ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে রেলিগেশন জোন থেকে কিছুটা স্বস্তি পেয়েছে আরামবাগ।