- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
‘ভেজালমুক্ত’ মাদক সেবনের জন্য নিজেই চাষ করেন গাঁজা, পুলিশের হাতে ২ যুবক আটক
অনলাইন ডেস্ক ►
পিরোজপুরে নিজের লাগানো গাঁজা গাছ থেকে ‘ভেজালমুক্ত’ গাঁজা সেবনের অভিনব এক উদ্যোগ ভেস্তে দিয়েছে পুলিশ। রবিবার রাতে পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই এলাকার মো. আউয়ালের ছেলে রিফাত (২৬) এবং ভাড়াটিয়া মো. আল-আমিন (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, আল-আমিন তার ভাড়াবাসার পাশের বাগানে যত্নের সঙ্গে ৮টি গাঁজা গাছ লাগিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল বাইরে থেকে ভেজাল গাঁজা না কিনে নিজের উৎপাদিত বিশুদ্ধ মাদক সেবন করা। মাদক সেবনরত অবস্থায় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে এবং বাগান থেকে গাছগুলো জব্দ করে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।