- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়ির চন্দিয়ায় অটোবাইকের ধাক্কায় আইজল নামের বৃদ্ধ নিহত
ফুলছড়ি প্রতিনিধি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া বটতলা এলাকায় অটোবাইকের ধাক্কায় আইজল মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে বটতলা এলাকায় নিজ কাজের উদ্দেশ্যে বের হয়ে রাস্তা চলাচলের সময় একটি দ্রুতগতির অটোবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।