- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
পীরগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি►
পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লী কাবিলপুর ইউনিয়নে ভিডিও মোবাইলে অনৈতিক ভিডিও ধারণের মাধ্যমে করা হত ব্ল্যাক মেইল। অভিযুক্তের নাম সাজিদুল ইসলাম আঁকাশ সে কাবিলপুর ইউনিয়নের "পদ্মহার" গ্রামের আনারুল ইসলামের ছেলে।
অনুসন্ধানে গেছে, সে চতরা এলাকার নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের (ভূতপূর্ব) প্রধান শিক্ষক মশিউর রহমানের চতরা বন্দরের বাসায় রুম ভাড়া নিয়ে রড় ও সিমেন্টের ব্যবসা করত সাজিদুল ইসলাম আঁকাশ। সে সুযোগ বুঝে পার্শ্ববর্তী এলাকার নবম শ্রেণিতে পড়ুয়া এক কোমলমতি শিক্ষার্থী কে প্রথমে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক গোপনে অনৈতিক ভিডিও ধারণ করে তাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে দিনের পর দিন উল্লেখিত শিক্ষকের ভাড়া বাসায় শারীরিক মানসিক নোংরা অপকর্মের সাথে জড়িত হত বলে এলাকাবাসী টের পাওয়ায় চরম উদ্বেগের বিষয়ের পাশাপাশি টক অব দ্যা ভিলেজে পরিণত হয়েছে বিষয় টি।
ঘটনা প্রকাশের পর থেকে অভিযুক্ত সাজিদুল ইসলাম আঁকাশ আত্মগোপনে চলে গেছে। রড সিমেন্টের ব্যাবসার আঁড়ালে স্কুলগামী সহজ সরল শিক্ষার্থীর সাথে এহেন কর্মকাণ্ডের ঘটনায় এলাকাবাসী যেন বাকরূদ্ধ! ঘটনা ঘটানোর পর থেকে রহস্যজনক ভাবে পলাতক থাকায় সাজিদুল ইসলাম আঁকাশের পরিবারের সাথে যোগাযোগ করা হলে ও উক্ত পরিবারের কেউ এ ব্যাপার মুখ খুলতে রাজি না হওয়া মন্তব্য পাওয়া যায়নি।