• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সুন্দরগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রে পুলিশ অভিযান চালিয়ে চোরাই তিনটি মোটরসাইকেল উদ্ধার ও চোর সিন্ডিকেটের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার দিবগত রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় অভিযান চালিয়ে চোরাই তিনটি মোটরসাইকেল উদ্ধার করে। সেই সাথে চুরির সাথে জরিত ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সীচা মন্ডলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সামিউল ইসলাম ও সীচা ব্যাপারী পাড়া গ্রামের খয়বর হোসেনের ছেলে কালাম মিয়া।
থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিগণ চুরির কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।