- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার দুপুরে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২ টায় দেশ রূপান্তরের জন্মদিনের কেক কাটা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সৈয়দ রোকনুজজমান রোকন। এরপর দেশ রূপান্তরের গাইবান্ধা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা জামায়াতের সাবেক আমির ডা মো আব্দুর রহিম সরকার, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর করিব তনু, গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক আব্দুল সামাদ বাবু, সিনিয়র সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, এসএম বিপ্লব ইসলাম, রিকতু প্রসাদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মানবাধিকারকর্মী সালাহউদ্দিন কাশেম।
বক্তারা বলেন, দেশ রুপান্তর পত্রিকাটি বস্তুনিষ্ট সংসবাদ পরিবেশনের মাধ্যমে ৭ বছর অতিক্রম করেছে। এই ধারা যেন অব্যাহত থাকে। বক্তারা আগামি দিনে স্থানীয় সংবাদ গুরুত্বসহ প্রকাশ করে উন্নয়নে ভুমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও পত্রিকাটির পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।