• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৫-২০২৬, সময়ঃ রাত ০৭:৫৯

গাইবান্ধা জেলা শাখার কমিটি ঘোষণা করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি



নিজস্ব প্রতিনিধি ►
মানবাধিকারভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ (এইচআরডিএস) গাইবান্ধা জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। এতে মো. শাকির হোসাইনকে সভাপতি এবং মো. মুরাদী সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. শাহরিয়ার সৈকত ও মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী, দপ্তর ও গণমাধ্যম সম্পাদক মো. রাসেল মিয়া, যুগ্ম দপ্তর ও গণমাধ্যম সম্পাদক নুরুল আরমান সয়ন, প্রকাশনা সম্পাদক আজাদী আক্তার মিনু, অর্থ ও প্রচার সম্পাদক মো. সুজন শেখ, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মো. তানিয়া আক্তার, অনুসন্ধান ও তদন্ত সম্পাদক মো. আসিফ মিয়া, ডকুমেন্টেশন সম্পাদক আতিয়া সানজিদা ইসলাম মিতু, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক কাজল বাবু, নারী বিষয়ক সম্পাদক মোছা. আয়েশা আক্তার, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক মো. সাদেকুর রহমান, শিশু বিষয়ক সম্পাদক মাউন নাহার রিমু এবং নির্বাহী সদস্য মো. মামুনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নবগঠিত গাইবান্ধা জেলা কমিটি স্থানীয় পর্যায়ে মানবাধিকার কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। গাইবান্ধা জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. শাকির হোসাইন বলেন, ‘মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার। সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।’