• মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে

শাহরুখ-দীপিকার দক্ষিণ আফ্রিকায় রোমান্টিক শুটিংয়ের দৃশ্য ভাইরাল



অনলাইন ডেস্ক ►

বলিউডের ব্লকবাস্টার জুটি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন আবারও বড় পর্দায় আসছেন তাদের নতুন সিনেমা কিং নিয়ে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এক মনোরম সমুদ্রসৈকতে ছবিটির একটি রোমান্টিক গানের শুটিং করার সময় ক্যামেরা বন্দি হন এই দুই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও এবং ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, সূর্যাস্তের মনোরম পরিবেশে সোনালি আভায় শাহরুখ ও দীপিকা হালকা রঙের পোশাকে একে অপরের দিকে হেঁটে আসছেন এবং ছান্দিক নাচে অংশ নিচ্ছেন। যদিও শুটিং স্পটটি সাধারণের জন্য সংরক্ষিত ছিল, তবুও উৎসুক ভক্তদের চোখ এড়ানো যায়নি। এদিকে শুটিংয়ের গোপনীয়তা বজায় রাখার স্বার্থে সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ সামাজিক মাধ্যমে দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন, যাতে কেউ ফাঁস হওয়া দৃশ্য শেয়ার না করেন। তিনি জানান, বড় পর্দায় দর্শকদের সেরা অভিজ্ঞতা দিতে পুরো টিম নিরলস পরিশ্রম করছে। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।