• মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে

বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী: দেশজুড়ে রবীন্দ্র স্মরণ



অনলাইন ডেস্ক ►

আজ ২৫ বৈশাখ, বাঙালির মননের ধ্রুবতারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। ১৮৬১ সালের এই দিনে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে জন্ম নেন এই কালজয়ী সাহিত্যিক। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসর এবং সিরাজগঞ্জের শাহজাদপুরসহ কবির স্মৃতিধন্য স্থানগুলোতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয় এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ। তিন দিনব্যাপী মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হবে কুষ্টিয়ার শিলাইদহে। এছাড়া শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী রবির চিত্র চিত্রে রবি। কবির সৃষ্টিকর্ম এবং দর্শনের ওপর আলোচনার পাশাপাশি সারা দেশের নাট্যশালাগুলোতে রবীন্দ্রসংগীত, নাচ ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে নোবেলজয়ী এই মহাপুরুষকে।