- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ঈদুল আজহার ছুটি: স্কুল-কলেজে ১৬ ও মাদরাসায় ২১ দিনের লম্বা অবকাশ
অনলাইন ডেস্ক ►
২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। সরকারিভাবে ঈদের ছুটি ৭ দিন নির্ধারণ করা হলেও স্কুল, কলেজ ও মাদরাসায় গ্রীষ্মকালীন অবকাশসহ দীর্ঘ ছুটির ঘোষণা এসেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। তবে এই ছুটির বিনিময়ে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওইদিন অফিস করতে হবে।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকছে। ২৪ মে (রবিবার) থেকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। ছুটির আগে-পরে সাপ্তাহিক বন্ধ (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিন বিশ্রামের সুযোগ পাবে।
মাদরাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পেতে যাচ্ছে। তাদের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ১১ জুন। সাপ্তাহিক ছুটিসহ মাদরাসায় মোট ছুটির পরিমাণ দাঁড়াচ্ছে ২১ দিন। মূলত গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার ছুটি মিলিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে এই দীর্ঘ অবকাশের সূচি তৈরি করা হয়েছে।