- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-৫-২০২৬, সময়ঃ সকাল ১০:২৬
গাইবান্ধার মানুষের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য- এমপি আব্দুল করিম
নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিমের সাথে শনিবার রাতে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের নেতৃবৃন্দের সাথে সংগঠনের নিজস্ব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার ব্যবসায়ী, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিত ছিলেন। শুরুতেই সংসদ সদস্য আব্দুল করিমসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় প্রধান অতিথি আব্দুল করিম এমপি বলেন, গাইবান্ধার মানুষের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। গাইবান্ধা জেনারেল হাসপাতালের সমস্যা, যানজট নিরসন, মাদক প্রতিরোধ, বালাসীঘাট-বাহাদুরাবাদ ঘাটে ২য় যমুনা সেতু, দারিয়াপুর থেকে বামনডাঙ্গা সড়কের উন্নয়নসহ স্বাস্থ্য ও জনদুর্ভোগ নিরসনে নিরলসভাবে কাজ করে আসছি। তিনি বলেন, সংসদ সদস্য থাকাকালে তাঁর ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। তিনি শুধু গাইবান্ধার মানুষের ভালোবাসা নিয়ে উন্নয়নমূলক কাজ করে যেতে চান।
এছাড়া চেম্বার সভাপতি সুমেল বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও জেলার অবকাঠামোগত উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গাইবান্ধাকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
চেম্বার অব কমার্সের সভাপতি সামিউল ইসলাম হুদা সুমেলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা ইসলামী ব্যাংকের এপিও মো. খায়রুল আলম, জামায়াতের পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচালক আবুল হোসেন মৃধা সোহাগ, মশিউর রহমান উজ্জল, সাহিদাৎ দোহা চৌধুরী সুমন, সুজন প্রসাদ, আব্দুস সবুর সরকার, হাসান মাহমুদ জনি, আলী কাওসার সরকার বাবুল, দিপঙ্কর সাহা বাপ্পা, ইমরান কবির শামীম ও তাসফির রহমান ইথার, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান প্রমুখ।