- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির নতুন উচ্চতা: প্রথম ভারতীয় হিসেবে ১৪ হাজার রান
অনলাইন ডেস্ক ►
ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম ভারতীয় এবং বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি ১৪ হাজার রানের কোটা পূর্ণ করলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করার পথেই তিনি এই রেকর্ড গড়েন।
কোহলি মাত্র ৪০৯ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে ক্রিস গেইলকেও (৪২৩ ইনিংস) পেছনে ফেলেছেন। একই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে ছাড়িয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ (২৭৯) খেলার রেকর্ডটিও এখন কোহলির দখলে। এছাড়া আইপিএলের ১২টি আসরে ৪০০-এর বেশি রান করার অনন্য গৌরব অর্জন করেছেন এই তারকা ক্রিকেটার।