• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

উত্তর প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে ৫৬ জনের মৃত্যু



অনলাইন ডেস্ক ►

ভারতের উত্তর প্রদেশে তীব্র ঝড় ও বজ্রপাতের তাণ্ডবে অন্তত ৫৬ জন প্রাণ হারিয়েছেন। গত বুধবারের এই প্রাকৃতিক দুর্যোগে প্রয়াগরাজ, ভাদোহি এবং ফতেহপুরসহ বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত আর্থিক সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুর্যোগ কবলিত এলাকায় কৃষি ও জানমালের ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ চালানোর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।