- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
নির্বাচনী আইন আরপিও সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন
অনলাইন ডেস্ক ►
বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার প্রধান আইনি দলিল গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ পুনর্লিখনের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইনটির ভাষা জটিল হওয়ায় সাধারণ মানুষ ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য তা বোঝা কঠিন হয়ে পড়ে। তাই একে আরও স্বচ্ছ ও সহজবোধ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্প্রতি এক কর্মশালায় আরপিও সংশোধনের বিভিন্ন প্রস্তাব উঠে আসে। এর মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের পরিবর্তে সুনির্দিষ্ট ১০০০ জনের সমর্থনের বিধান করা। এছাড়া নির্বাচনকালীন ভুল তথ্য (Misinformation) রোধে গণমাধ্যমের সহায়তা নেওয়া এবং পর্যবেক্ষক নীতিমালায় পরিবর্তন আনার বিষয়েও আলোচনা হয়েছে। কমিশন মনে করছে, আইনটি আধুনিকায়ন করা হলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।