• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বিশ্বকাপে কয়টি মুসলিম দেশ অংশ নিচ্ছে



অনলাইন ডেস্ক ►
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মোট ১৪টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি মুসলিম দেশের অংশগ্রহণ দেখা যাচ্ছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের।

মহাদেশভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মুসলিম দেশ এসেছে এশিয়া ও আফ্রিকা থেকে। দুই মহাদেশ থেকেই অংশ নিচ্ছে ছয়টি করে দেশ। এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান।  আফ্রিকা থেকে খেলবে নাইজেরিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মিশর ও সেনেগাল।

ইউরোপ থেকে অংশ নিচ্ছে তুরস্ক ও বসনিয়া ও হার্জেগোভিনা। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবার বিশ্বকাপে নেই। বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটও মুসলিম দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রেখেছে। ২০২২ বিশ্বকাপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ছিল ৬টি।

এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪। শতাংশের হিসেবে যা প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। দলগুলোর মধ্যে কয়েকটি দেশ দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরছে। ২৪ বছর পর জায়গা নিশ্চিত করেছে তুরস্ক, আর ৪০ বছর পর বিশ্বকাপে খেলবে ইরাক। এদিকে মরক্কোকে নিয়েও রয়েছে বড় প্রত্যাশা। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল উত্তর আফ্রিকার দেশটি।